শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকিতে থাকবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

দেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানান তিনি। বুধবার ১৯ আগস্ট বিকেলে চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনাব ববি হাজ্জাজ বলেন, সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজিমাধ্যম বিদ্যালয় ও যত প্রাইভেট বিদ্যালয় আছে সবগুলো আগামী দিনগুলোতে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না। রেজিস্ট্রেশনবিহীন কার্যক্রম পরিচালনা করলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, এ ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ চলছে।

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলায়-তিন তালায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। স্কুলগুলো নীতিমালা মানছে কিনা, ক্লাস রুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো অনুসরণ হচ্ছে কিনা সেটা আমাদের ডিডি থেকে যারা তদারকি কর্মকর্তা আছেন, তারা দেখভাল করবেন। তিনি আরও বলেন, এ তদারকির আওতায় স্কুলগুলোতে কোন বই পড়ানো হচ্ছে, শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত কী আছে, কী নেই, কোন মানের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ আছে কিনা… বলতে পারেন আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে প্রশিক্ষণ নেই এমন কোনো শিক্ষক আমরা ক্লাসরুমে দেখতে চাই না।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত