রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে নারীর ভিডিও ধারণের সময়ে হাতেনাতে আটক যুবক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে সিনেপ্লেক্সের শৌচাগারে এক নারীর ভিডিও ধারণ করার সময় জিতু পালকে (২৩) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শুক্রবার রাতে নগরীর দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত ‘স্টার সিনেপ্লেক্সে ‘ এঘটনা ঘটে। এঘটনায় চরম আতঙ্ক আর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ওই নারীকে। আটক জিতু পাল চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বাসিন্দা এবং গত সাত-আট মাস ধরে সে ওই স্টার সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায় , শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে সিনেমা দেখতে যান ওই ভুক্তভোগী নারী। একপর্যায়ে তিনি ষষ্ঠ তলার ওয়াশরুমে প্রবেশ করলে দেখতে পান, একটি মোবাইল ফোনের মাধ্যমে গোপনে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করার চেষ্টা করা হচ্ছে। ওসময় বিষয়টি বুঝতে পেরে ওই ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবেই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন এবং ভুক্তভোগীর শোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তল্লাশি করেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, ওই মোবাইল ফোনে শুধু ওই নারীরই নয়, বরং বিভিন্ন সময়ে ধারণ করা আরও বহু নারীর গোপন ভিডিও পাওয়া গেছে।খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে নিজেদের হেফাজতে নেয়। এসময় পুলিশ জানান, বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের ভিডিওগুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের মাত্রা ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সিনেমা হলের মতো স্পর্শকাতর স্থানে কর্মীদের এই ধরনের জঘন্য আচরণ এবং কর্তৃপক্ষের তদারকির অভাব সাধারণ দর্শকদের নিরাপদ বিনোদন লাভের ক্ষেত্রে তৈরি করেছে গভীর উদ্বেগ।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত