শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে ১৫ আগষ্ট পালনে আটক ১০ আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নগরীর ডবলমুরিং এলাকা থেকে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ জন আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের আদেশ দিয়েছেন আদালত। রোববার ( ২৩ আগষ্ট ) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুহিদুল ইসলাম এ আদেশ দেন। জিজ্ঞাসাবাদে যাওয়া আসামিরা হলেন- ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন ও যীশু রায় চৌধুরী।

প্রসঙ্গত, গত ১৫ অগাস্ট বিকেলে ডবলমুরিং থানা এলাকায়র মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ ‘ অ্যাপার্টমেন্ট নামের একটি ভবনের পঞ্চম তলায় ১৫ আগষ্ট সন্ধ্যায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য

অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) এর নেতৃত্বে ১৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যগন ১৫ই আগস্ট
শেখ মুজিবুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ১৫ জন আইনজীবীকে গ্রেপ্তার করে। পরদিন ১৫ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত ১০ জনকে কারাগারে এবং ৫ জন নারী আইনজীবীকে জামিনে মুক্তির আদেশ দেন। পরে ২৩ অগাস্ট এই ১০ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত