রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশেে হোটেল বেকারি, অভিযান চালালো চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেভেল বিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা, খাদ্য পণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার অপরাধে পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ২৫ আগষ্ট ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেভেল বিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা, খাদ্য পণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার অপরাধে এসময় বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা ও ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত