শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

প্রবাসীদের কল্যাণে সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে : যুক্তরাষ্ট্রে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভায় আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ‘প্রবাসী কার্ড’ চালু, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা রক্ষায় আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তারা নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার-পরিজনের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছেন। প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, দেশের গণতান্ত্রিক ও সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা সরকারের অন্যতম দায়িত্ব।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিউইর্য়কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত “সংবর্ধনা ও মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবু সুফিয়ানের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

আবু সুফিয়ান বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বাইরে থেকেও তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিলেন। বিভিন্ন দেশে জনমত গঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণেও তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দেশে-বিদেশে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই আজ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লূর রহমান জিল্লু।

সংগঠনের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট কাজী খায়রুল বাশার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ, সিপিএ সরোয়ার জামান চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আজমীর। বক্তব্য দেন চন্দনাইশ থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী তিতাস, এমলাক হোসেন ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, আনোয়ারা কলেজের সাবেক জিএস এড. আবু তাহের, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম অরিক প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল কালাম আজাদ। সভা শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত