শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সিইআইটিসিতে শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: উপমহাদেশের কিংবদন্তি চক্ষু রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি), ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেনের ৮৯তম জন্মদিন উদ্যাপন করা হয়। অদ্য ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে সিইআইটিসি ও আইসিও এর যৌথ উদ্যোগে ইমরান সেমিনার হলে অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় এই কিংবদন্তির জন্মদিন পালন করা হয়। মো. তৈয়বুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতিচারণ করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম।

সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে আন্তর্জাাতিকভাবে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিৎ কুমার বিশ্বাস। এছাড়া অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতির স্মরণে আইসিও এর সহযোগী অধ্যাপক ডা. শায়লা বেগমের উপস্থাপনায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেন সিইআইটিসি ও আইসও এর চিকিৎকবৃন্দ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের জন্য ডা. সুজিৎ কুমার বিশ্বাসের হাতে স্মামননা স্মারক তুলে দেন ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম ও মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ডা. নুহিন ইসলাম ও ডা. সাবরিনা শারমিনকেও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুর দুই মাস পূর্ণ হলো। আজ তাঁর জম্মদিনও। আজকের দিনটি আমাদের কাছে যেমন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা স্মরণীয় দিন তেমনি বেদনার দিনও বটে। এইদিনে আনন্দ-বেদনার পাশাপাশি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি তাঁর অসামান্য কর্মময় জীবন, মানবসেবা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং সমাজের মানুষের জন্য তাঁর নিরলস প্রচেষ্টাকে। তাঁর আদর্শ, কর্ম ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যার আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রত্ন। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

শেষে অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. রবিউল হোসেনের জন্য সকলের নিকট দোয়া কামনা এবং সিইআইটিসি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত