শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানুষে মানুষে ঐক্যের অন্যতম পথ হতে পারে কৃষ্ণচেতনা : আরএসএস প্রধান মোহন ভাগবত

নিজস্ব প্রতিবেদক

ছবি: ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান শ্রী মোহন ভাগবত

 

নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র: বর্তমান বিশ্বে সংঘাত, বিভাজন এবং মতবিরোধ দূর করতে মানুষের মধ্যে ঐক্যের চেতনা তৈরি করা প্রয়োজন। আর সেই ঐক্যের অন্যতম পথ হতে পারে কৃষ্ণচেতনা। নিউ ইয়র্কে ইসকন মন্দিরে গিয়ে এমনই বার্তা দিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান শ্রী মোহন ভাগবত।  শুক্রবার ২৮ আগষ্ট যুক্তরাষ্ট্র সফরের সময় নিউ ইয়র্কের ইসকন মন্দিরে যান ভাগবত। সেখানে তিনি গৃহহীন মানুষদের মধ্যে খাবার বিতরণের একটি উদ্যোগেও অংশ নেন। পরে মন্দিরে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

মোহন ভাগবত বলেন, বর্তমান বিশ্বে নানা ধরনের সংঘাত ও বিভাজন রয়েছে। মানুষের মধ্যে পার্থক্য থাকলেও একটি চেতনা সবাইকে একত্রিত করতে পারে। তাঁর কথায়, সেই ঐক্যের চেতনা হল ‘কৃষ্ণচেতনা’। তিনি বলেন, পৃথিবীতে বৈচিত্র্য এবং দ্বৈততা থাকলেও মানুষের মধ্যে একতার উপলব্ধি তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে যদি এই উপলব্ধি পৌঁছে যায় যে সবকিছুই কৃষ্ণের অংশ, তাহলে পৃথিবী আরও সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে উঠতে পারে।

আরএসএস প্রধান বলেন, মানুষ যদি উপলব্ধি করতে পারে যে সবকিছুর মধ্যে একই চেতনা রয়েছে, তাহলে বর্তমান বস্তুবাদী পৃথিবীর চেহারা বদলাতে পারে। তিনি বলেন, এই উপলব্ধি যদি মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তাহলে পৃথিবী আরও ভালো জায়গায় পরিণত হবে এবং প্রতিটি মানুষের জন্য স্বর্গীয় আবাসের মতো হয়ে উঠতে পারে।

মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২৯ আগস্টের ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ ঘিরে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।  আরএসএসের শতবর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমেরিকা, কানাডা এবং ব্রিটেন, এই তিন দেশ নিয়ে ভাগবতের চলতি সফর।

তবে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের অনুষ্ঠান নিয়ে নিউ ইয়র্কে বিতর্কও তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি আরএসএসের এই অনুষ্ঠানকে সমর্থন করেন না। তবে অনুষ্ঠানটি বেসরকারিভাবে আয়োজিত হওয়ায় সেটি বাতিল করার ক্ষেত্রে শহর প্রশাসনের আইনগত ক্ষমতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকা আচার্য মহামণ্ডলেশ্বর শ্রী স্বামী অবধেশানন্দ গিরি জি মহারাজ বলেছেন, অনুষ্ঠানের বিরোধিতা করা এবং নিজেদের মত প্রকাশ করার অধিকার প্রতিবাদকারীদের রয়েছে। তাঁর বক্তব্য, অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে। ভারতীয় সংস্কৃতির ‘বসুধৈব কুটুম্বকম’, অর্থাৎ গোটা বিশ্বই একটি পরিবার, এই ভাবনাকেই সেখানে গুরুত্ব দেওয়া হবে।

আরএসএসের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’-কে একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এদিকে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও অনুষ্ঠানের আগে একটি নিরাপত্তা পরামর্শ জারি করেছে। অংশগ্রহণকারীদের সতর্ক থাকতে, আশপাশের পরিস্থিতির দিকে নজর রাখতে এবং অন্যদের সঙ্গে মতবিনিময়ের সময় সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত