শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: ২৭ নিহত, আহত বহু

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটের একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার ২৯ আগস্ট সকালের এই হামলায় ব্যাপক হতাহতের পাশাপাশি আশপাশের এলাকা জুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর সিএনএন’র।

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেনকো নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভুক্তভোগী পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোনটি সরাসরি একটি গুদামকে লক্ষ্যবস্তু করে। ড্রোন আঘাত হানার পর মুহূর্তেই বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে, যা আশপাশের অবকাঠামো ও ঘরবাড়ির ওপর ব্যাপক আঘাত হানে।

নির্দিষ্ট স্থাপনাটির ধরন বা পরিচিতি প্রকাশ না করলেও তিনি জানান, এ ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত নির্দেশ করা হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম ভেঙে কোনো আবাসিক বা জনবহুল এলাকার আশেপাশে গোলাবারুদ মজুত করে রাখলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সামরিক বাহিনী কিয়েভের কাছে এমন একটি অস্ত্র ডিপোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যেখানে ড্রোন তৈরির সরঞ্জাম ও ড্রোন পার্টস মজুত রাখা হয়েছিল।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত