শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে

বাসস
সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সমগ্র দেশে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচল ও শৃঙ্খলিত ব্যবস্থাপনার লক্ষ্যে একটি যুগোপযোগী ও সুসংগঠিত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হলে একদিকে নগরীর যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে সরকারের কোষাগারে বড় অঙ্কের রাজস্ব জমা হবে। খবর বাসস’র।

 

রবিবার ৩০ আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলের ই-রিকশা পরিচালনা সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সভায় অংশীজন ও বিশেষজ্ঞরা ই-রিকশার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপদ চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণের বিষয়ে নিজ নিজ সুপারিশ উপস্থাপন করেন। ইতিপূর্বে আয়োজিত বৈঠকগুলোর প্রস্তাবনা ও অগ্রগতি পর্যালোচনা করে ই-রিকশার কারিগরি ফিটনেস পরীক্ষা, গ্যারেজ ও চার্জিং স্টেশন ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, শৃঙ্খলা ফেরানোর সময় সাধারণ মানুষকে যেন কোনো প্রকার দুর্ভোগ বা ভোগান্তিতে পড়তে না হয়। তিনি বলেন, ই-রিকশা ব্যবস্থাপনাকে একটি প্রাতিষ্ঠানিক ও আধুনিক কাঠামোর আওতায় আনা সরকারের মূল লক্ষ্য। নতুন ব্যবস্থা কার্যকর হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হবে।
প্রস্তাবিত নীতিমালার আওতায় বিদ্যমান ই-রিকশাগুলোর শারীরিক ও কারিগরি ফিটনেস পরীক্ষা নিশ্চিত করে সনদপত্র প্রদান করা হবে। ফিটনেসবিহীন রিকশা চলাচলের সুযোগ থাকবে না। এছাড়া ব্যাটারি চার্জিং কার্যক্রমকে সুনির্দিষ্ট নিয়ম ও লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে নবায়নযোগ্য বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা যায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতকৃত খসড়া বিধিমালাটি শিগগিরই চূড়ান্ত আইনি পরীক্ষা ও সম্মতির জন্য আইন মন্ত্রণালয়ে (ভেটিং) পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে এ বিধিমালা কার্যকর করা হবে।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত