রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ উধাও আসামি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম বোয়ালখালী এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতকড়াসহ পালিয়ে যান মোহাম্মদ মহিউদ্দিন (২৮) নামের এক আসামি। পরে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশের ওপর হামলায় সহায়তার অভিযোগে মহিউদ্দিনের এক আত্মীয় ও গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইন (২৩)-কে আটক করা হয়েছে।

রবিবার রাতে ১১ টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন আবদুল মান্নান। ওই মামলায় আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রবিবার রাতে ওই পরোয়ানা তামিল করতে বোয়ালখালী থানার পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ছিলেন। একপর্যায়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরানো হয়। পুলিশ জানায়, এরপর মহিউদ্দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের আঁচড় ও কামড় দিয়ে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।

পরে তাকে ধরতে এলাকায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে মহিউদ্দিনকে আবার গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেলেও পরে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আরও বলেন, পুলিশের ওপর হামলায় সহায়তার অভিযোগে গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে আটক করা হয়েছে। তিনি মূল মামলার আসামি নন। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত