ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।সোমবার ৩১ আগস্ট দিবাগত রাতে থার্ড টার্মিনালের র্যাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত তিনজন হলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আর আহতরা হলেন- কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।
প্রাথমিক তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় তাঁরা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
