শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত : সিইআইটিসি উপসচিব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান। এ সময় চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এখানে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা ছুটে আসেন।

তিনি বলেন, এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি কিছু প্রস্তাপনা তুলে ধরেন। উপসচিব এগুলো গুরুত্বের সহকারে দেখার কথা জানান। উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে অবগত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট এর ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী প্রমূখ। এরপর উপসচিবকে হাসপাতালের একটি রিসার্স পেপার তুলে দেন অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী। এর আগে হাসপাতালের মূল ফটকে উপসচিবকে ফুল দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। এরপর উপসচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চক্ষু স্বাস্থ্যসেবায় সন্তুষ্টি প্রকাশং করেন।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত