শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ডা. মুশতারী খানের বেড অনুদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন আমেরিকান প্রবাসী ডা. মুশতারী খানের পক্ষে তাঁর ভাই ব্যবসায়ী আদনান আলী খান ও সরওয়ার কালাম। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেনের হাতে ডা. মুশতারী খানের রোগীর দুইটি বেড বাবদ ২ লক্ষ টাকা অনুদানের এই চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরীসহ অন্যান্যরা।

চেক গ্রহনকালে চক্ষু হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে উল্লেখ করে মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ম্যানেজিং ট্রাষ্টি, আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেন কয়েকজন সমাজ কর্মীর উদ্যোগে অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমূখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু করার পর পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে লক্ষ লক্ষ রোগীর চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল। সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন রোগীদের কল্যাণে এভাবে অংশগ্রহন কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আদনান আলী খান বলেন, আন্তর্জাতিক মানের চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সেবামূখী প্রশংসনীয় কার্যক্রম আমাদের তাড়া করে প্রচন্ড আবেগে। তাই আমার বোনের পক্ষ থেকে এই ক্ষুদ্র নিবেদন। অতীতের মত আজও হাসপাতালের সেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের মত সবাই যেন রোগীদের কল্যাণে এভাবে এগিয়ে আসে, এটাই প্রত্যাশা করছি।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত