শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মনিরুল মনির সন্ধ্যায় ‘জীবনের টানাপোড়েন, ক্লান্তি ও অন্তর্নিহিত লড়াইকে পর্যবেক্ষক করেছেন মনিরুল’

প্রেস বিজ্ঞপ্তি

‘সমকালের টানাপোড়েন, জীবনের ক্লান্তি এবং একই সাথে অন্তরের অন্তর্নিহিত লড়াইকে পর্যবেক্ষক করেছেন মনিরুল মনির। যা সমাজ ও মানুষের প্রতি সংবেদনশীলতা গভীর জীবনবোধের পরিচয় দেয়।’ মনিরুল মনির সুহৃদ পর্ষদ-এর উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘শব্দের সহচরে আগুনপাখি’ শীর্ষক কবি, সম্পাদক ও প্রকাশক মনিরুল মনিরের কবিতা ও জীবনভিত্তিক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

তারা আরো বলেন, ‘মনিরের সাহিত্যকর্ম, জীবনচেতনা এবং সম্পাদক ও প্রকাশক হিসেবে তাঁর দীর্ঘ পথচলা ও অবদানের বহুমাত্রিক দিক রয়েছে। যা আমাদের জন্য অনুকরণীয়। তার মতো মানুষকে আমাদের বাঁচিয়ে রাখা জরুরী।’

এ সময় আলোচনা পর্বে অংশ নেন সুফী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, কবি রিজোয়ান মাহমুদ, হোসাইন কবির, মহীবুল আজিজ, কামরুল হাসান বাদল, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধূরী, সংস্কৃতিজন সজল চৌধুরী, কবি নাজিমুদ্দীন শ্যামল, আখতারী ইসলাম, মানিক বৈরাগী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, প্রাবন্ধিক ও সংগঠক খন রঞ্জন রায়, কবি ও প্রকাশক আলী প্রয়াস, প্রকাশক পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবু, আলোকচিত্র সাংবাদিক কমল দাশ, কবি ও কথাসাহিত্যিক সাজিয়া আফরিন।

শুভেচ্ছা জানান অধ্যাপক আবু সাঈদ, কবি দেবব্রত সেন, ডা. সুকান্ত আইচ, সংগঠক আর কে দাশ রুবেল, সংগঠক সারোয়ার আলম, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাস ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ। কবির জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কথাসাহিত্যিক আহমদ জসিম।

আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার উপস্থাপনায় কবির কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান, কঙ্কন দাশ, প্রণব চৌধুরী ও ঐশী পাল। গান পরিবেশন করেন শিল্পী কান্তা দে, আনিকা চৌধুরী ও আলমগীর কবির।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত