শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি

প্রেস বিজ্ঞপ্তি

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশে ফিরে কোনো প্রবাসী হয়রানি, প্রতারণা বা নিগ্রহের শিকার হলে সরকার তাদের পাশে থাকবে। প্রবাসীদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার ফিরে পেয়েছি। এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়েস্টার্ন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, জনগণ একটি পরিবর্তিত, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় ভোট দিয়েছে। কিন্তু একটি শ্রেণি অশালীন বক্তব্য ও রাজনৈতিক অসহিষ্ণুতার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। বিগত সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থনৈতিক অব্যবস্থাপনার যে কঠিন বাস্তবতা আমরা পেয়েছি, তা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। আশা করি, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

প্রবাসীদের আগামীতেও পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সভাপতি শাহীনূর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শেখ জামান, নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম এবং যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারিক চৌধুরী দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম।
ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল মোস্তফা জাবেদের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন হাসান মোহাইমেন, তোজাম্মেল হোসেন, একেএম আবু হানিফ, মো. শিমুল, আশরাফুল ইসলাম, সেলিম খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি মো. জাকারিয়া।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত