শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগিয়ে মোট ২২ লাখ কর্মসংস্থান করা হবে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
ফইল ফটো : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 
দেশে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পসহ গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগিয়ে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন কর্মসূচির আওতায় আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ‘ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসংস্থান ব্যাংক ইতিমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হলে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় শিল্প ও বড় প্রকল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং গ্রামীণ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ দেশের অনেক পরিবার তিন-চার প্রজন্ম ধরে একই ধরনের ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত। প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও বাজারসংযোগের সহায়তা পেলে এসব ছোট উদ্যোগই একসময় বড় ব্যবসায় পরিণত হতে পারে। 
সৃজনশীল খাতের বিকাশে শুধু ঋণ দেওয়াই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের ডিজাইন, ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা দিতে হবে। এর মাধ্যমে ১০০ টাকার একটি পণ্যকে ২০০ থেকে ৩০০ টাকার পণ্যে উন্নীত করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করতে পারলে অ্যামাজন, আলিবাবাসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো বিশ্ববাজারে বিক্রি করা সম্ভব। এতে উদ্যোক্তাদের আয় বাড়ার পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানও তৈরি হবে।অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এর মাধ্যমে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত