ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
স্থানীয় সময় মঙ্গলবার ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় দুপুরে খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।দায়িত্ব গ্রহণের আগে নতুন অধিবেশনে নিজের পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে সাধারণ পরিষদের কার্যক্রমে সভাপতিত্ব শুরু করেন।
উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তিনি তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
