শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ও গ্রামীণফোন সেন্টারের সামনে ভ্রাম্যমাণ বাহনে এ কর্মসূচি চালানো হয়। এতে বাউল গান করেন শিল্পী মোজাহের। আবৃত্তির মাধ্যমে বকেয়া পাওনা ও আন্দোলনের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

আন্দোলনকারীদের দাবি, প্রায় ১৬ বছর ধরে গ্রামীণফোনের হাজারো সাবেক কর্মী তাদের ন্যায্য পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ, আলোচনা ও উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান হয়নি।

‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর সমন্বয়কারীরা জানান, গত ২১ মাস ধরে প্রায় ৩ হাজার ৩০০ সাবেক কর্মী দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গণপাঠ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রণকারী সংস্থা ও দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

সমন্বয়কারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আমাদের ন্যায্য পাওনার দাবি জানিয়ে আসছি। আমরা মনে করি, এটি আমাদের আইনগত ও ন্যায্য অধিকার। দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমস্যাটির সমাধান প্রয়োজন।’

সমন্বয়কারীরা সোলেমান মেহেদীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মো. রেজাউল করিম, মো. আরশাদ ও আরিফুল ইসলাম আরিফ।তারা বলেন, দীর্ঘদিন অপেক্ষা ও বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির পরও সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
কর্মসূচি থেকে ২০২৬ সালের মধ্যেই পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের বিষয়ে দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত