শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও সমান অটুট। বাংলা ও উপমহাদেশের চলচ্চিত্র অভিনয়কে তিনি শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত করে রেখে গেছেন যা একটি বিশেষ অভিনয় ঘরানা তৈরি করেছে।

বিগত শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত “উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান”- এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে কথাগুলো বলেন। দুদিন ব্যাপী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিশু সংগঠক ও অগ্রজ চলচ্চিত্র সংসদ ব্যক্তিত্ব অধ্যাপক ডা. এ.কিউ.এম.সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংস্কৃতি সংগঠক খন রঞ্জন রায়। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক আরাফাতুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ পরিচালক ড.গুরুপদ চক্রবর্তী এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী।

এরপর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় সত্যজিৎ রায় পরিচালিত ও উত্তমকুমার অভিনীত “নায়ক”। উদযাপন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র “ডিপ ফোকাস” -এর উত্তমকুমার জন্মশতবর্ষ সংখ্যা এবং একটি পোস্টার প্রকাশিত হয়েছে।

উদযাপন অনুষ্ঠানের ২য় দিন ১২ সেপ্টেম্বর বিকেলে প্রদর্শিত হয় অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা অভিনীত “সপ্তপদী”। মিলনায়তন পূর্ণ দর্শকেরা দুদিন ব্যাপী এই উদযাপন অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত