রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

তিনি বলেন, জরুরি চিকিৎসায় সঠিক জ্ঞান, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসককে শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; জরুরি পরিস্থিতিতে সেই জ্ঞান দ্রুত ও সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতাও অর্জন করতে হবে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে আয়োজিত ‘ইমার্জেন্সি অ্যান্ড রিসাসিটেশন স্কিলস ওয়ার্কশপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, একজন রোগী হঠাৎ হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার মতো জরুরি পরিস্থিতির শিকার হতে পারেন। এসব ক্ষেত্রে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। জরুরি চিকিৎসায় প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগীর অবস্থা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং যথাসময়ে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, একজন চিকিৎসকের দক্ষতা শুধু তাঁর জ্ঞান দিয়ে পরিমাপ করা যায় না; সেই জ্ঞান বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা চিকিৎসক ও শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে। তাঁদের জন্য এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে জরুরি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. রফিকুল হাসান তান্না, অধ্যাপক ডা. সাইফুদ্দিন সিদ্দিক আহমেদ সুজা, সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম আজাদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সদস্য সাইফুল আলম ও পরিচালক আশরাফুল করিম। এই কর্মশালার আয়োজন করেন মেসবাহ উদ্দিন।

ক্যাপশন: মা ও শিশু কলেজ হাসপাতালে ‘ইমার্জেন্সি এন্ড রিসাসিটেশন স্কিলস ওয়ার্কশপ’ এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত