রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই; মেধা ও যোগ্যতা থাকলে এটিকে ভবিষ্যৎ পেশা হিসেবেও গ্রহণ করা যায়। শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে যারা খেলাধুলায় ভালো করবে, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।

শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তি পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখতে হবে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও তাদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে।

ক্যাপশন: রেলওয়ে পাবলিক হাই স্কুলে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন আবু সুফিয়ান এমপি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত