বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ সালের জন্য সুপ্রতীম বড়ুয়া সভাপতি এবং রিটু রায়কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি – পুনম দাশ, পরিচালক – ময়ূখ সরকার, সাংগঠনিক সম্পাদক – ঝুমা বিশ্বাস, দপ্তর সম্পাদক – শর্বাণী দত্ত, কোষাধ্যক্ষ – রবি রশ্মি সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্চি দত্ত।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন মমশ্রী ধর,অন্বেষা বড়ুয়া ও প্রাচী দে। সভায় বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠান কেবল তার নাম, পরিচয় কিংবা একটি সংগঠনের কাঠামো দিয়ে গড়ে ওঠে না। তার পেছনে থাকে অসংখ্য মানুষের ভালোবাসা, নিষ্ঠা, ত্যাগ, স্বপ্ন আর নিরলস পথচলা।

ত্রিভঙ্গ নিকেতনও তেমনই এক ভালোবাসার নাম, যেখানে নৃত্য কেবল পরিবেশনের বিষয় নয়, বরং শিকড়, শৃঙ্খলা, সাধনা ও সংস্কৃতিকে ধারণ করার এক অবিচ্ছিন্ন প্রয়াস। আজকের এই কমিটি প্রকাশ তাই শুধুমাত্র কিছু নামের আনুষ্ঠানিক ঘোষণা নয়। এটি কিছু মানুষের কাঁধে কিছু দায়িত্ব অর্পণের মুহূর্ত, একটি স্বপ্নকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার।

যাঁরা এই দায়িত্ব গ্রহণ করছেন, তাঁদের হাত ধরে ত্রিভঙ্গ নিকেতনের পথচলা আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ হোক। শিল্পের প্রতি ভালোবাসা, গুরুর প্রতি শ্রদ্ধা এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর। ত্রিভঙ্গ নিকেতনের নতুন পথচলার এই অধ্যায়ে সকলের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...
সর্বশেষ সর্বাধিক পঠিত