বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নগরবাসীর অধিকার নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে এ অভিযান পরিচালনা করেন। এ সময় শতাধিক অবৈধ হকার ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাতের সৌন্দর্য নষ্টকারী অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় মেয়র বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে পারবে না। হকার ও অবৈধ ব্যানার-পোস্টার উচ্ছেদে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের পর যেন আবার ফুটপাত দখল না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

শিগগির আমরা পুরো নগরজুড়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করব। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। অভিযানের পর পুনরায় কেউ ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে হলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। তবে নগরবাসী ও ব্যবসায়ীদেরও আইন মেনে ফুটপাত ও সড়ক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত