শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা: সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

এমপি সাঈদ আল নোমান বলেন, “নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।”

শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল তিনটায় নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচী এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি,পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া সহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

জাতিসংঘে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী : যুদ্ধ – সংঘাত বন্ধ করার উপর গুরুত্বারোপ

ছবি : অনলাইন হতে সংগৃহীত যুদ্ধ-সংঘাত বন্ধ করে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেছেন,...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের অধিবেশনে সাইড বৈঠক : প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাবনা

ছবি : সংগৃহীত   দীর্ঘ দিনের রোহিঙ্গা সংকটের মূল কারণ অনুসন্ধান ও তার সমাধানকল্পে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে পাঁচটি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

থাই প্রধানমন্ত্রীর সাথে জনাব তারেক রহমানের সাইডলাইন বৈঠক

ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক প্রেরিত   নিউইয়র্কে চলমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত