সাঁঝের বেলা
– কৌশিক ভট্টাচার্য্য
সূয্যি মামা ডুবেছে বলে,
রাত্রি এসে জাগলো তাই।
সব পাখিরা ঘুম পাড়ালো,
ভোর হবে তার অপেক্ষায়।
সাঁঝের বেলায় জ্বলবে বাতি,
শিশুরা সব ঘরে যায়।
জোনাকি সব আলো ছড়াবে,
অন্ধকার তাই দূরে যায়।
চাঁদ মামা উঠলো বলে,
জোছনা তার আলো ছড়ায়।
মৃদুমন্দ হাওয়ায় যেনো
মনটা শুধু উড়ে বেড়ায়।
শিয়াল গুলো ডেকে উঠে,
দূরের ঐ ঝোপের পাড়ে।
হুঁক্কা হুয়া শব্দ শুনে,
মনটা ভয়ে কেমন করে।
ঝিঁঝিঁ পোকা গান ধরেছে,
ঝিন ঝিন ঝিন শব্দ করে।
এ যেনো এক অস্থিরতা,
পিছু এসে শুধু তাড়া করে।
