শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : জনাব এরশাদ উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম – ৮ সংসদীয় আসনের (বোয়ালখালী ও চট্টগ্রাম মহানগরের কিছু অংশ) বিএনপি প্রার্থী জনাব এরশাদ উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের ঘোষক মরহুম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বিএনপি সবসময়ই জনগণের দল এবং জনগণের জন্যই কাজ করেছে। বিএনপির বিরুদ্ধে বিশেষ কিছু মহল অপপ্রচার করে দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন ইনশা আল্লাহ আগামী দিনে ধানের শীষের পক্ষে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে পূর্বের মতোই কাজ করে বিএনপি বাংলাদেশকে একটি অতুলনীয় উচ্চতায় নিয়ে যাবে। তাই আমাদের সকলকে দৃশ্যমান ও অদৃশ্যমান কোনো শক্তি যেন আমাদের কোন ক্ষতি না করতে পারে সেদিকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ব্যক্তিগত রাগ অনুরাগ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, তবেই আমরা বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তিনি গতকাল শনিবার চান্দগাঁও বাড়ীর দলের অফিসে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অত্র কথাগুলি বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে অত্র মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মোহাম্মদ শওকত আলম, হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোহাম্মদ হামিদুল হক মান্নান, মোহাম্মদ আজগর, মহসিন খোকন, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সারোয়ার আলমগীর প্রমুখ।

সূত্র :-  প্রেস বিজ্ঞপ্তি ও নিজস্ব সংবাদদাতা।

সম্পর্কিত খবর

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত