শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে দেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের জনজীবন ও জীবিকা নির্বাহকারী কার্যক্রম। কনকনে হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন প্রয়োজনীয় ও দৈনন্দিন কাজের জন্য বাড়ির বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে দৈনিক আয়ের উপর নির্ভরশীল নিম্ন আয়ের খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষজনকে অপরিসীম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা যা যেকোনো মূহুর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে এবং ভোর ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা এই মূহুর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...