শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইউরোপকে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য ন্যাটো সাধারণ সম্পাদকের আহ্বান

ফাইল ফটো : ন্যাটো সাধারণ সম্পাদক মার্ক রুটে।

ন্যাটো সাধারণ সম্পাদক মার্ক রুটে ইউরোপের দেশগুলোকে বড়সড় যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকার জন্য সতর্কবার্তা দিয়েছেন।  তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটো জোটের বিরুদ্ধে হামলার জন্য তৈরি হতে পারে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জার্মানীর রাজধানী বার্লিনে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। রুটে বলেন, ‘রাশিয়া ইউরোপে যুদ্ধ ফিরিয়ে এনেছে, এবং আমাদের সেই বড়সড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যা আমাদের পূর্ব প্রজন্ম দেখেছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ন্যাটোর ২০৩৫ সালের মধ্যে সামরিক ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সঠিক উদ্যোগ হলেও, আরও জরুরি পদক্ষেপ এবং যুদ্ধকালীন মানসিকতা প্রয়োজন।’ রুটে সতর্ক করে বলেন রাশিয়ার সামরিক শক্তি এবং অর্থনীতি চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় সমর্থিত হওয়ায় তারা প্রত্যাশার চেয়ে দ্রুত ন্যাটোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। ইউক্রেনে যুদ্ধের মানবিক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২২ সালের রুশ আগ্রাসনের পর থেকে এক মিলিয়নের বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছে, যা প্রমাণ করে প্রেসিডেন্ট পুতিন জীবন ত্যাগ করতে প্রস্তুত। তিনি আরও বলেন,’চীন রাশিয়ার জীবনরেখা। চীনের সহায়তা ছাড়া রাশিয়া এই যুদ্ধ চালাতে পারত না। রাশিয়ান ড্রোন এবং অন্যান্য যন্ত্রে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক উপাদান চীনে তৈরি। তাই কিয়েভ বা খারকিভে যখন অসহায় নাগরিক নিহত হচ্ছে, তখন সেই হত্যার পেছনে চীনের প্রযুক্তিও সরাসরি জড়িত।’

রুটে বক্তৃতা শেষ করেন এই সতর্কবার্তা দিয়ে যে, ইউরোপের অলস বসে থাকার সুযোগ নেই; রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার জন্য জরুরি প্রস্তুতি নিতে হবে এবং সেটা এখন থেকেই।

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত