শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে আজ থেকে মনোয়ন ফরম বিতরণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্যদিয়ে চট্টগ্রামের সর্বত্র নির্বাচনী আমেজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার পর শহর থেকে গ্রামীণ জনপদ সর্বত্র নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী এবং তাদের কর্মী–সর্মথকদের মাঝে উদ্দীপনা তৈরি হয়েছে।

এদিকে অবাধ–সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং কর্মকর্তা গতকাল নিজ নিজ নির্বাচনী এলাকার গণ–বিজ্ঞপ্তি জারি করেছেন। নির্বাচনী এলাকা সমূহে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে নগরীর ৬ সংসদীয় আসনে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলার ১০ আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনী এলাকা সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অফিস আদেশ জারি করেন।

আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু : ঘোষিত তফসিল অনুযায়ী আজ শনিবার থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।

প্রার্থীরা শনিবার থেকে (আজ থেকে) মনোনয়ন ফরম নিতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম–১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ওইদিন রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।

গতকাল এই তিনজন রিটার্নিং কর্মকর্তা নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন গ্রহণের লক্ষ্যে গণ–বিজ্ঞপ্তি জারি করেছেন।

এই ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অবাধ–সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকা সমূহে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার থেকে (আজ থেকে) প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

চট্টগ্রাম–৮ আসনে সহকারী রিটার্নিং অফিসার ও পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণের লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণে এলাকা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

দৈনিক আজাদী অনলাইন

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত