শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

ফাইল ফটো – নার্গিস মোহাম্মদি

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে গতকাল শুক্রবার মারধর করার পর গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার আইনজীবী মরহুম খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সহকর্মীরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে উক্ত আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেনি। নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত