শনিবার, জুলাই ১৮, ২০২৬

সবার একতায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে : চট্টগ্রাম সিটি মেয়র

ধানের শীষ’কে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক বলে অভিহিত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ধানের শীষে ভোটের রায় দিয়ে বিএনপি’কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে। তিনি গতকাল শুক্রবার বিকেল নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আসনটির বিএনপি প্রার্থী জনাব আবু সুফিয়ানের সমর্থনে এ সমন্বয় সভা আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন আবু সুফিয়ান। সঞ্চালনা করেন নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

আবু সুফিয়ানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আবু সুফিয়ান বলেন, আমাকে চট্টগ্রাম–৯ আসনে মনোনয়ন দেওয়ার পর থেকে এই এলাকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই আসনের সবাই আমার প্রাণের সহযোদ্ধা, কারো প্রতি আমার রাগ বিরাগের কোন কারণ নেই। আমি সবাইকে নিয়ে কাজ করবো। আপনাদের সাথে নিয়ে আমরা চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে কাজ শুরু করে দিতে হবে। আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এর দাতভাঙ্গা জবাব দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাজিমুর রহমান বলেন, এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। এদেশে বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, একে খান, মাহবুব রানা, মো. ইসমাইল বালি।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত : ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ জুলাই রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...
সর্বশেষ সর্বাধিক পঠিত