শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে মেসির অনুষ্ঠানে ব্যাপক গন্ডগোল : আয়োজক গ্রেপ্তার

ফাইল ফটো – লিওনেল মেসি

ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জেরে গ্রেপ্তার করা হয়েছে ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তকে।

শনিবার সকালে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর কলকাতা পর্বে চরম হট্টগোল, দর্শকদের ভাঙচুর এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার পরই তাকে আটক করে পুলিশ। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শতদ্রু দত্ত হলেন এই মেগা ইভেন্টের প্রধান উদ্যোক্তা ও প্রমোটার। তার প্রতিষ্ঠান ‘এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’-এর উদ্যোগেই ১৪ বছর পর ভারতে পা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে ফুটবল সম্রাট পেলে এবং দিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় আনার নেপথ্যেও ছিলেন তিনি। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভারতে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শতদ্রু। কিন্তু মেসির অনুষ্ঠান আয়োজনে চরম ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই যেতে হলো। শনিবার সকালে স্টেডিয়ামে মেসি পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিকিট কাটা দর্শকরা অভিযোগ করেন, তারা মেসিকে একনজর দেখার সুযোগই পাননি। স্টেডিয়ামে মেসি প্রবেশ করামাত্রই রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি এবং তাদের সহযোগীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন। এই ‘মানব প্রাচীর’-এর কারণে গ্যালারিতে থাকা সাধারণ দর্শকদের দৃষ্টি থেকে আড়াল হয়ে যান মেসি। পরিস্থিতি সামাল দিতে মাইকে শতদ্রু দত্ত বারবার ভিড় সরানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘দয়া করে তাকে একা ছেড়ে দিন, মাঠ খালি করুন।’ কিন্তু তার এই আহ্বান  ভিআইপিদের কানে পৌঁছায়নি। মেসি নিজেও এই পরিস্থিতিতে বিভ্রান্তি ও অস্বস্তিতে পড়ে যান। সূত্র মতে মাত্র ৫ মিনিট বা কিছু বেশি সময় মাঠে অবস্থানের পর নিরাপত্তার স্বার্থে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে এবং অনুষ্ঠান সংক্ষিপ্ত করায় ক্ষোভে ফেটে পড়েন হাজারো দর্শক। তারা মাঠে বোতল, চেয়ার ও বেল্ট ছুড়ে মারেন এবং আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাফ লাঠিচার্জ করতে বাধ্য হয়।অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড কিং শাহরুখ খান এবং সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তাতে যোগ দিতে পারেননি। পরে এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মুখ্যমন্ত্রী এই অব্যবস্থাপনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চান। তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে এডিজি জাভেদ শামিম জানান, শতদ্রু দত্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আয়োজকরা দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

অনলাইন ডেস্ক

 

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত