শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইউক্রেনীয় বন্দরে রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতি

কৃষ্ণ সাগর উপকূলের সবচাইতে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় বন্দরনগরী ওডেসায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রুশ বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ১৯ ডিসেম্বর রাশিয়ার সামরিক বাহিনী ওডেসার পিভদেন্নি বন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। এর ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনির সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পাশাপাশি মলদোভা ও রোমানিয়ার সঙ্গে সীমান্ত পারাপারও ব্যাহত হয় হচ্ছে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত