শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পাকিস্তানের বালুচিস্তানে ফের সন্ত্রাসী হামলা

পাকিস্তানের  বালুচিস্তানে বালুচ বিদ্রোহীদের গতকাল দু’টি পৃথক হামলায় অন্তত ১৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। প্রথম হামলাটি ঘটে পাঞ্জগুর জেলায়, যেখানে বালোচ লিবারেশন আর্মি (BLA)-র যোদ্ধারা একটি পাক সামরিক কনভয়ের ওপর আচমকা আক্রমণ চালায়। দ্বিতীয় হামলাটি খুজদারের জেহরি এলাকায়, যেখানে নিরাপত্তা চৌকিতে গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার করে হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি হামলাতেই বালোচ যোদ্ধারা দ্রুত অপারেশন করে পিছু হটে, পাকিস্তানি বাহিনীর পাল্টা গুলিতে কোনও হতাহতের খবর নেই তাদের পক্ষে। এই দু’টি হামলা নিয়ে চলতি সপ্তাহে বালুচ বিদ্রোহীদের হামলার সংখ্যা দাঁড়াল ১৬টি। এই সপ্তাহেই মোট ৪৪ জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

বিএলএ এবং অন্যান্য বালোচ সশস্ত্র গ্রুপগুলো এই হামলাগুলোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তারা বলছে, এগুলো পাকিস্তানি বাহিনীর দমনমূলক অভিযানের প্রতিশোধ। বালুচিস্তানে চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) প্রকল্পের নিরাপত্তা দেওয়ার নামে স্থানীয় বালুচদের ওপর অত্যাচার বেড়েছে এই অভিযোগ তুলে তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত