শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে মব সৃষ্টি করে হত্যার ঘটনায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অপ্রমাণিত অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের যুবক দিপু চন্দ্র দাসকে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে লাশে আগুন দেওয়ার পৈশাচিক ঘটনায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিগত ১৯ ডিসেম্বর শুক্রবারে সংগঠনের উপ দপ্তর সম্পাদক বাবলু কুমার নাথের স্বাক্ষরিত এই প্রতিবাদপত্রে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ – এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চন্দন তালুকদার, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক লায়ন আর,কে,দাশ রুপু এবং কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ ময়মনসিংহের ভালুকায় সংগঠিত মধ্যযুগীয় বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার করে সকল আসামিকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। তাঁরা অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি ও অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত