শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিএনপি বাংলাদেশকে পুনরায় ধ্বংসস্তূপ থেকে টেনে তুলবে : জনাব তারেক রহমান

ফাইল ছবি

শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে একজন প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। আজ রবিবার বিকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জনাব তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিএনপি আবার এই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে টেনে তুলবে। তিনি আরও বলেন, আমাদের নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত হতে হবে। তারা যেনো মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন সে জন্য আমাদের কাজ করতে হবে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত