শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশে দিপু দাস খুনের ঘটনায় নেপালে বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দিপু চন্দ্র দাস কে নৃশংস ও পৈশাচিকভাবে খুনের ঘটনার প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমান্ডুর রাজপথে ফুটে উঠল ক্ষোভের আগুন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন, মন্দির ভাঙচুর, লুটপাট এবং সম্প্রতি দীপু চন্দ্র দাসের নৃশংস লিঞ্চিংয়ের প্রতিবাদে নেপালের হিন্দু সম্প্রদায় রাস্তায় নেমেছে। হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো’, ‘সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষা করো’। এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতা-কর্মী, যুবক-যুবতী এবং সাধারণ নাগরিকরা।

বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কেউ কেউ জাতিসংঘের দ্বারস্থ হওয়ার দাবি তুলেছেন। নেপালের হিন্দু সংগঠনগুলো বলছে, ‘বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই-বোন। তাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না। নেপাল হিন্দু রাষ্ট্রের ঐতিহ্য বহন করে, তাই আমরা চুপ করে থাকতে পারি না।

তথ্য সূত্র – কলকাতা 24×7.com

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত