শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চবি মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বিগত ২০ ডিসেম্বর শনিবার বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর এলাকার বড়পোল মোড়স্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের (শিক্ষা বর্ষ ১৯৯৬-১৯৯৭) আয়োজনে বন্ধু পুনর্মিলন অনুষ্ঠান। আক্তার মঈনুল হক, এরফানুল ইসলাম খান, রিপায়ন বড়ুয়া ও বন্ধু নাজমুল রিমনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ বন্ধু সূদুর অষ্ট্রেলিয়া হতে আগত অধ্যাপক ড. মারুফ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও শাহজালাল হলের প্রক্টর ড. ফুয়াদ হাসান। বন্ধু রুপায়ন বড়ুয়ার সন্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ব্যাচের প্রয়াত বন্ধুদের ও মার্কেটিং বিভাগের প্রয়াত শিক্ষকদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন ব্যাচ বন্ধু মোহাম্মদ হাসান এবং এর পর এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আক্তার মঈনুল, শিশির পারিয়াল, শিবু রন্জন দাশ, জমির উদ্দিন পাপ্পু, মাহতাব উদ্দিন , ইয়াকুব আলী, হাসিনা আক্তার ডলি, মারুফ হোসাইন প্রমুখ। পরবর্তীতে ব্যাচ বন্ধু এবং আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে পরিচালিত হয় একটি জমকালো ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্বিক ইভেন্ট পরিচালনায় ছিলেন ব্যাচ বন্ধু সাদাত আনোয়ার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুদের পরিবারবর্গকে আকর্ষণীয় উপহার প্রদান করে সম্মানিত করা হয়।

অন্যান ব্যাচ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মিরানা মমতাজ সনি, সাইফুল ইসলাম, মাসুদ আল মামুন, দিদারুল আলম , কাজী রাশেদ, মীর মাসুদল হাসান, দেবাশীষ পাল, আমিনুল ইসলাম, রাজিব দাশ, আব্দুল লতিফ সোহেল, নূর হোসেন বলাই, তামিম উদ্দিন, আজিজ রুবেল প্রমুখ। অনুষ্ঠানে ভারচুয়ালি যুক্ত ছিলেন শরিফুল হক সালেক এবং লুবনা আহমেদ।  আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ব্যাচের (শিক্ষা বর্ষ ১৯৯৬-১৯৯৭) সাংগঠনিক কমিটির তরফ হতে কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনিস টিটু ও সৈকত বড়ুয়া এবং তাঁরা ৩২ ব্যাচের তরফ হতে মার্কেটিং বিভাগের একজন অসুস্থ বন্ধুর জন্য কিছু নগদ সহায়তা প্রদান করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত