শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

খুলনা ক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনা ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিগত ১৯ ডিসেম্বর শুক্রবারে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

ভোটগ্রহণ ও গণনা শেষে শারফুজ্জামান টপি খুলনা ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে নির্বাচিত হন। একইসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এক জন সহসভাপতি এবং নয় জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সদস্যদের শৃঙ্খলা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃত্ব সদস্যদের প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ জানান এবং খুলনা ক্লাবের উন্নয়ন, ঐক্য ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এই নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা খুলনা ক্লাবের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের ঐতিহ্যকে প্রতিফলিত করে।

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত