শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জাপান পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে যাচ্ছে

ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয়ের প্রায় ১৫ বছর পর পারমাণবিক শক্তিতে ফেরার পথে বড় পদক্ষেপ নিয়েছে গ্লোবাল ইকনমি সুপার পাওয়ার জাপান। আঞ্চলিক ভোটে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি–কারিওয়া পুনরায় চালুর অনুমোদন পেয়েছে জাপান সরকার।

সোমবার থেকে চালু হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। জাপানের পারমাণবিক জ্বালানিতে ফেরার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর–পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি–কারিওয়া বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর বন্ধ করে দেওয়া ৫৪টি চুল্লির একটি ছিল। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর থেকে বিশ্বের ভয়াবহতম পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়। বিপর্যয়ের পর থেকে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাপান তাদের ৩৩টি সচল চুল্লির মধ্যে এ পর্যন্ত ১৪টি পুনরায় চালু করেছে। তবে কাশিওয়াজাকি–কারিওয়া হতে যাচ্ছে প্রথম কেন্দ্র, যেটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালনা করবে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও এই কোম্পানিই পরিচালনা করত। সোমবার নিইগাতা প্রশাসনিক অঞ্চলের অ্যাসেম্বলিতে গভর্নর হিদেয়ো হানাজুমির প্রতি আস্থা ভোট পাস হয়। হিদেয়ো গত মাসে কাশিওয়াজাকি–কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সমর্থন জানিয়েছিলেন। তার প্রতি আস্থা ভোটের ফলে কেন্দ্রটি পুনরায় চালু করার ক্ষেত্রে আর কোনও প্রতিবন্ধকতা থাকলো না।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত