বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আই হ্যাভ এ প্ল্যান : জনাব তারেক রহমান

সম্পাদকের ডেস্ক
দীর্ঘ প্রায় ১৭ বছরের পর দেশে ফিরে গণসংবর্ধনায় অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাজধানী ঢাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) আয়োজিত গণসংবর্ধনা মঞ্চ থেকে তিনি নিজের এই মনোভাব ব্যক্ত করেন।জনাব তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বেলা ১১টা ৪৪ মিনিটে। পরবর্তীতে বিমানবন্দর থেকে বের হয়ে বিশেষ একটি বাস সহযােগে তিনি সংবর্ধনাস্থলে এসে পৌঁছান বিকেল পৌনে ৪টায় যেখানে আগে থেকেই লাখ লাখ দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অপেক্ষা করছিলো তাঁর মনোভাব ও বক্তব্য শোনার জন্য। সংবর্ধনাস্থলে পৌঁছানোর পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। পরে তাঁকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, “প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রথমেই আমি রাব্বুল আল আমিনের প্রতি হাজারে শুকরিয়া জানাতেই চাই। আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমি ৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিন হয়েছিল। ৭১ সালে যেমন মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক, দল-মত শ্রেণিপেশা নির্বিশেষে ২০২৪ সালের ৫ আগস্ট এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যোগ্যতা অনুযায়ী চায় ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে তেমনি সমতলের মানুষ আছে। আমরা চাই সকলে মিলে এমন বাংলাদেশ গড়ে তুলব, যে স্বপ্ন একজন মা দেখে। অর্থাৎ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।” ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”জনাব তারেক রহমান তাঁর বক্তব্যে বারবার জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন। তিনি সকল ধর্মের মানুষজনদের যেমন একসাথে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক তেমনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিজেদের মধ্যেকার মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের জন্য তাদেরকে সহযোগিতা করা। তিনি বলেন, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি তবে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধশালী বাংলাদেশ অর্জন করবোই।তিনি বলেন, আমি এখানে কিন্তু আমার মন পড়ে রয়েছে হাসপাতালে আমার মায়ের বিছানার পাশে। তারপরও আমি শুধুমাত্র আপনাদের একনজর দেখার জন্য প্রথমে হাসপাতালে না গিয়ে এখানে চলে এসেছি। তিনি সমগ্র দেশবাসীর প্রতি তাঁর মমতাময়ী মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আপনাদের সকলের দোয়া সাথে থাকলে ইনশাআল্লাহ আমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।বক্তব্যের শেষাংশে এসে তিনি বলেন, বিখ্যাত মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং তাঁর বিশ্ব বিখ্যাত ভাষণে বলেছিলেন “আই হ্যাভ এ ড্রিম “, আমার প্রিয় দেশবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ” আই হ্যাভ এ প্ল্যান”। তিনি বলেন আপনারা সবাই আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আমার প্ল্যান সফল হবেই।পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ ও আদাব জানিয়ে সমাবেশস্থল ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন।
 

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত