মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে জনাব তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়েছে

জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী : বিবিসি ও রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রায় ১৭ বছর লন্ডনে নির্বসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে প্রায় একই স্বাদে  সংবাদ পরিবেশন করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে। কারণ, তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স আরও জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জড়ো হন। তারা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...
সর্বশেষ সর্বাধিক পঠিত