শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গতকাল শুক্রবার শাহবাগে অবরোধ কর্মসূচিতে তিনি বলেছেন, ‘বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। এই অবরোধ চলছে, চলবে। বিচার না হওয়া পর্যন্ত যাব না। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার পেছনে যারা জড়িত, পরিকল্পনাকারী, হত্যাকারী– তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই।’    গতকাল শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রাতেও তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের অবরোধের কারণে শাহবাগে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। আশেপাশের রাস্তাগুলোতে সীমিত আকারে যানবাহন চলাচল করে। অবরোধ চলার মধ্যে সন্ধ্যায় শাহবাগে মঞ্চের সদস্য সচিব জাবের তার বক্তব্যে বলেন, আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও (শনিবার) শাহবাগ অবরোধ করা হবে। সারা দেশ থেকে জনতা আসছে। ইনকিলাব মঞ্চের নেতা, ডাকসুর মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা শুক্রবার রাত ৮টার দিকে বলেন, ‘আমরা সারারাত অবস্থান করব। তবে যদি শীত বেড়ে যায়, তাহলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে।’

অবরোধ কর্মসূচিতে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কর্মসূচী কিছুটা শিথিল থাকতে পারে বলে সংগঠনের তরফে ইংগিত দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত