শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিশ্বজুড়ে ঝড় তোলা অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই

শৈবাল পারিয়াল

ফরাসি অভিনেত্রী-গায়িকা ব্রিজিত বার্দো মৃত্যু বরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বিশ্বজুড়ে খ্যাতি অর্জনের পর ব্রিজিত প্রাণী অধিকার আন্দোলনে নিজেকে নিবেদিত করেন। পরে চরম ডানপন্থী রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন করে পরিচিতি পান। আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

রবিবার ২৮ ডিসেম্বর ব্রিজিত বার্দো ফাউন্ডেশন অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্রিজিত বার্দো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মারা গেছেন। বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা, যে নিজের মর্যাদাপূর্ণ কর্মজীবন ত্যাগ করে প্রাণী কল্যাণ এবং তার ফাউন্ডেশনের জন্য জীবন ও শক্তি উৎসর্গ করেছেন।” সত্তর দশকের শুরুতে, খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ব্রিজিত বার্দো অভিনয় ছেড়ে দেন এবং প্রাণী সুরক্ষার দিকে মনোযোগ দেন।

একসময় ফ্রান্সের কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (বর্তমান: ন্যাশনাল র‍্যালি) দীর্ঘদিনের নেত্রী মারিন লো পেনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান ব্রিজিত। বছরের পর বছর ধরে বর্ণবিদ্বেষ উসকে দেওয়ার দায়ে ফরাসি আদালত তাকে একাধিকবার দোষী সাব্যস্ত করেন।

১৯৩৪ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন ব্রিজিত বার্দো। রক্ষণশীল একটি ক্যাথলিক পরিবারে তার বেড়ে উঠা। অল্প বয়সেই মডেলিং ও অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরুর দিকে ছোট চরিত্রে অভিনয় করেন ব্রিজিত। তবে সময়ের সঙ্গে গুরুত্ব বাড়তে থাকে তার। ১৯৫৫ সালে যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয় লাভ করা ‘ডক্টর অ্যাট সি’ সিনেমায় ডার্ক বোগার্ডের বিপরীতে অভিনয় করেন তিনি। তবে ব্রিজিতের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ভাদিম পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’। এতে অবাধ্য এক কিশোরীর চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন আন্তর্জাতিক তারকা। সিনেমাটি ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাফল্য পায়। কেবল তাই নয়, ব্রিজিতকে ফরাসি চলচ্চিত্রের প্রথম সারির তারকাদের কাতারে তুলে আনে। ষাটের দশকের শুরুতে ব্রিজিত অভিনয় করেন একের পর এক গুরুত্বপূর্ণ ফরাসি সিনেমায়। হেনরি-জর্জ ক্লুজোর অস্কার মনোনীত সিনেমা ‘দ্য ট্রুথ’, লুই মাল পরিচালিত ‘ভেরি প্রাইভেট অ্যাফেয়ার’ জঁ-লুক গোদারের ‘কনটেম্পট’। দশকের দ্বিতীয়ার্ধে হলিউডের দিকেও পা বাড়ান ব্রিজিত। এ সময় তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘ভিভা মারিয়া’, ‘শালাকো’।

গুণি এই অভিনেত্রীর মৃত্যুতে চট্টগ্রাম মেইল পরিবার গভীর শোক প্রকাশ করছে।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত