রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিজেপির একমাত্র কৃতিত্ব দেশে বিভাজন সৃষ্টি : ভারতের কর্ণাটকের মূখ্যমন্ত্রী

ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে দেশটির কর্ণাটক রাজ্যের মূখ্যমন্ত্রী বলেছেন মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার নীতিই ভারতের মূল জাতীয় ভিত্তি এবং বিজেপির দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কৃতিত্ব নেই।

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের জাতীয় কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা ভারতজুড়ে নানা কর্মসূচি ও অনুষ্ঠান পালন করা হচ্ছে। এই উপলক্ষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসীন বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, কংগ্রেস কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সামাজিক পরিবর্তনের ধারক ও বাহক।

সিদ্ধারামাইয়া বলেন, “আমরা সারা দেশে কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। মহাত্মা গান্ধী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে মানুষের জীবন, চিন্তাধারা, সমাজ ও সমস্যাগুলো বুঝেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবাসীর স্বাধীনতা প্রয়োজন।” তাঁর মতে, স্বাধীনতা সংগ্রাম ছিল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত একটি গণআন্দোলন, যেখানে গান্ধীর আদর্শ ছিল মূল চালিকাশক্তি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বর্তমানে বিজেপি মহাত্মা গান্ধীর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব গ্রহণ করেছে। তাঁর কথায়, “বিজেপি এখন মহাত্মা গান্ধীকে ঘৃণা করতে শুরু করেছে। অথচ গান্ধীর আদর্শ ছাড়া ভারতের স্বাধীনতা কল্পনাই করা যেত না।” সিদ্ধারামাইয়ার দাবি, ইতিহাসকে বিকৃত করে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে।

তিনি কংগ্রেসের সামাজিক ও অর্থনৈতিক নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘গরিবি হটাও’ কেবল একটি স্লোগান ছিল না। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে একাধিক পরিপূরক কর্মসূচি গ্রহণ করেছিলেন। দরিদ্র মানুষের কল্যাণ, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক সমতার জন্য ইন্দিরা গান্ধীর ভূমিকা আজও স্মরণীয় বলে উল্লেখ করেন সিদ্ধারামাইয়া।

সিদ্ধারামাইয়ার প্রশ্ন, বিজেপির অবদান কী? তিনি কড়া ভাষায় বলেন, “বিজেপির যদি কোনও কৃতিত্ব থেকে থাকে, তা হল দেশের বিভাজন।” তাঁর মতে, বিজেপির রাজনীতি বিভাজনের রাজনীতি—ধর্ম, ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে মানুষকে ভাগ করে দেওয়াই তাদের প্রধান রাজনৈতিক কৌশল। এই ধরনের রাজনীতি দেশের ঐক্য ও সংহতির জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের ঐতিহ্য সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এই দল সর্বদা বহুত্ববাদ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এসেছে। গান্ধী থেকে নেহরু, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী— কংগ্রেস নেতৃত্ব বরাবরই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছে।

তিনি আরও বলেন, আজকের ভারত যে গণতান্ত্রিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, তার ভিত্তি গড়ে দিয়েছে কংগ্রেস। সংবিধান, মৌলিক অধিকার, সামাজিক ন্যায়— সব ক্ষেত্রেই কংগ্রেসের অবদান অনস্বীকার্য। অথচ বিজেপি সেই ইতিহাসকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে।

সিদ্ধারামাইয়ার বক্তব্যে স্পষ্ট, কংগ্রেস প্রতিষ্ঠা দিবস কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে স্মরণ করার দিন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, কংগ্রেসকে আরও শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

সংবাদ সূত্র – কলকাতা 24×7 অনলাইন নিউজ

 

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...
সর্বশেষ সর্বাধিক পঠিত