বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচী ঘোষণা

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মূসূচী গ্রহণের কথা জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তরফ হতে।

রোববার ২৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০১ জানুয়ারি, ২০২৬ তারিখে শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দীর্ঘ রক্তস্নাত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ী সংগঠন, জুলাই অভ্যুত্থানের শত শহীদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো-

১. আগামী ০১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সকল জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন।

২. সকাল ১১টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত।

৩. দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি।

৪. এদিন দুপুর ২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি, ফার্মগেট) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৫. এদিন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

৬. সারা দেশে ছাত্রদলের সকল শহীদদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...
সর্বশেষ সর্বাধিক পঠিত