হাদির খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য শিখ সংগঠনের পুরষ্কার ঘোষণা
অনলাইন প্রতিবেদক
76
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)। সোমবার ২৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি জানায়, বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে হত্যাকারীদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার এবং প্রত্যর্পণে সহায়ক নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তথ্যদাতাকে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
শিখ সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন আরও দাবি করেন, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ধরনের সাথে মিলে যায়। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, এই পুরস্কার ঘোষণার মূল লক্ষ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণের প্রক্রিয়ায় কার্যকর সহায়তা প্রদান করা।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...