বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোক গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক গেজেট জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাঁর মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে উক্ত তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গেজেটে আরো বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সম্পর্কিত খবর

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত