রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

রাশিয়ার উত্তরাঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ করে বলেছেন, এর ফলে শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্মূল্যায়ন করা হবে। তবে ইউক্রেন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুসারে রোববার দিবাগত রাতে উত্তর রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালাতে ৯১টি দূরপাল্লার ড্রোন পাঠায় ইউক্রেন। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানান ল্যাভরভ। এই ড্রোন হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। রুশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে একটি সাজানো মিথ্যা অভিযোগ বলে বর্ণনা করেছেন।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত