রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সুইজারল্যান্ডে বিস্ফোরণ : বহু হতাহত

অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রারম্ভে সুইজারল্যান্ডের বিলাসবহুল আল্পাইন স্কি রিসোর্ট শহর ক্রাঁ-মন্টানায় একটি জনপ্রিয় বারে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১ জানুয়ারি ভোরে রিসোর্টের কনস্টেলেশন বারে এ দূর্ঘটনা ঘটে।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এএফপিকে জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বারটিতে ওই সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং নিহত ও আহতদের বেশিরভাগই পর্যটক। ঘটনাস্থলে জরুরি সেবা ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রিসেপশন সেন্টার ও হটলাইনও চালু করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, একটি কনসার্ট চলাকালীন আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত